প্রকাশের সময়: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ । ১২:৪৮ এম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বুধবার চাঁদপুর জেনারেল হাসপাতালে বিনামূল্যে স্তন ও জরায়ু-মুখ ক্যান্সার পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি

আগামী বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে বিনামূল্যে স্তন ও জরায়ু-মুখ ক্যান্সার পরীক্ষা করা হবে।

এ পরীক্ষার আয়োজনে রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, চাঁদপুর রোটারী ক্লাব ও ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি। সহযোগিতায় থাকবে গাইনোলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, ইংল্যান্ডের রোটারী ক্লাব অব ক্যান্টাবেরি এবং রোটারী ক্লাব অব ঢাকা সেইভ লাইন ফাউন্ডেশন।

বিনামূল্যে স্তন ও জরায়ু-মুখ ক্যান্সার পরীক্ষার এমন বিরল সুযোগ হেলায় না হারাবার জন্যে চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান মো. মোস্তফা ফুল মিয়া অনুরোধ জানিয়েছেন।

স্থান হাসপাতালের গাইনি বিভাগ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন