শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৬ অক্টোবর ২০২৫) রাতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার)-এর তত্ত্বাবধানে উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চিতোষী পূর্ব ইউপির বড়তুলা গ্রামের হাফেজ বাড়ির সম্মূখের পাকা রাস্তা এলাকায় একটি অভিযান পরিচালনা করেন।
ওই অভিযানে ৭নং ওয়ার্ডের (গাজী মিজি বাড়ির) মৃত আব্দুল মজিদ ও মৃত রহিমা খাতুন দম্পতির পুত্র নুর মোহাম্মদ (৪৬) ওরফে নুরু মিয়া, ওরফে লেদা ভাই, ওরফে কালুকে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
পুলিশ জানায়, আটক নুর মোহাম্মদ দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় হতে ইয়াবা ক্রয় করে বেশি দামে বিক্রি করে আসছিলো। তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (এফআইআর নং–১৭, তারিখ: ২৬ অক্টোবর ২০২৫) রুজু করা হয়েছে।

মোঃ মাসুদ রানা