ফরিদগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়ার সাথে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সেটু কুমার বড়ুয়া বলেন, আমার স্বভাব হলো নতুন কোন স্টেশনে গেলে আমি নিজে আগে ঘুরে দেখি। তারপর কাজ শুরু করি। সেই ধারাবাহিকতায় আমি মঙ্গলবার থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে যাবো এবং ঘুরে ঘুরে লোকজনের সাথে কথা বলে সমস্যাগুলে চিহ্নিত করার চেষ্টা করবো। তবে আপনারা যেহেতু এই উপজেলার অধিবাসী এবং সাংবাদিকতা করতে গিয়ে সর্বত্র বিচরণ করেন, সেই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা পেলে আমার কাজের গতি বাড়বে। তিনি আরো বলেন, আমার ধারনা ছিলো, ফরিদগঞ্জ একটি উন্নত উপজেলা। কিন্তু আমার ধারনা ভুল। এখানে অনেক কাজ বাকী রয়েছে। পৌরসভা ক শ্রেণির হলেও এখনো এটি ওই পর্যায়ে উঠে আসতে পারেনি।
উক্ত সভায় সাংবাদিকরা নবাগত ইউএনও সেটু কুমার বড়ুয়াকে স্বাগত জানিয়ে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন, সমস্যা-সম্ভাবনা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সিনিয়র সাংবাদিক মো. মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আবদুস ছোবহান লিটন।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ন রবিদাস, এসএম ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক,কোষাধ্যক্ষ আক্তার হোসাইন, আইসিটি সম্পাদক গাজী মমিন, সাহিত্য সম্পাদক মো. জাহিদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক তাপস চক্রবর্তী, সমাজকল্যাণ সম্পাদক মো. জসিম উদ্দিন, নির্বাহী কমিটির সদস্য শিমুল হাছান, জাকির হোসেন সৈকত, আবু তালেব সর্দার, সদস্য আব্দুল কাদির, ফখরুল পাঠান, মামুন হোসাইন, আমান উল্যাহ খাঁন ফারাবী, সহযোগী সদস্য শামীম হাসান, জসিম উদ্দিন।

এস. এম ইকবাল