প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ । ১১:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতীক : মোতাহার পাটোয়ারী

এস. এম ইকবাল
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনীনের সামনে থেকে র‌্যালি বের হয়ে ফরিদগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশনে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটোয়ারী।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মোতাহার হোসেন পাটোয়ারি বলেন, ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভিত্তি স্থাপন করেন, তখন আমি ছিলাম এই সংগঠনের এক কর্মঠ সদস্য। সেই সময় থেকেই যুবদল ছিল দেশপ্রেম, আদর্শ ও নেতৃত্ব গঠনের পাঠশালা। যুবদলের হাত ধরে এই দেশ পেয়েছে অসংখ্য ত্যাগী, আদর্শবান ও সংগ্রামী নেতাকর্মী, যারা আজও গণতন্ত্রের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করছে।
যুবদল শুধু একটি সংগঠন নয় এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতীক, তাঁর গর্ব, তাঁর অহংকার। আমরা সেই উত্তরাধিকার বহন করছি মাথা উঁচু করে, হৃদয়ে ধারণ করছি শহীদ জিয়ার স্বপ্ন, আর প্রতিজ্ঞা করছি, গণতন্ত্র ও স্বাধীনতার পতাকা হাতে রেখে এই দেশকে এগিয়ে নিতে যুবদল থাকবে সর্বাগ্রে।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে আমাদের তারুণ্যের অহংকার আগামির রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে আমাদের এ যুবদল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, জহিরুল ইসলাম, নুরে আলম চৌধুরী, মামুনুর রশিদ, তানভির আহমেদ নকিব, পৌর যুবদলের নেতা কামরুল ইসলাম, ফারুক হোসেন রন, আরিফ তরফদার, রূপসা দক্ষিণ ইউনিয়নের আরিফ হোসেন, মাহফুজ, এমরান ধনিদার, ফয়সাল, রূপসা উত্তর ইউনিয়নের মাসুদ, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের সবুজ, চরদুঃখিয়া পুর্ব ইউনিয়নের  হাবিব মেম্বার, মাহিন মেম্বার, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের মোঃ সুমন, আনোয়ার গাজী, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের মোঃ শরীফ, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের মোঃ হেলাল পন্ডিত, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের মোঃ সাদ্দাম, নয়ন,
পাইকপাড়া উত্তর ইউনিয়নের মোঃ সুমন, মোঃ রুবেল, গুপ্টি পশ্চিম ইউনিয়নের রোকন, সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ফয়েজ আহমেদ, সুবিদপুর পূর্ব ইউনিয়নের  মোঃ হাফেজ, মোঃ রাসেল, বালিথুবা পূর্ব ইউনিয়নের মোঃ রাসেল, এমরান হোসেন, বালিথুবা পশ্চিম ইউনিয়নের টুটুল, মাহবুব, সাইফুল, বিল্লালের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন