প্রকাশের সময়: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ । ৯:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

তিন দিনেও উদ্ধার হয়নি হাজীগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থী তানজিলা

নিজস্ব প্রতিনিধি

তানজিলা আক্তার রামিসা নামীয় মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হওয়ার তিন দিনেও উদ্ধার করেনি থানা পুলিশ। গত সোমবার ২৭ অক্টোবর সকাল সাড়ে ৭ টায় নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মাদ্রাসা পড়ুয়া এই শিক্ষার্থী। নিখোঁজ শিক্ষার্থী হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিন ইউনিয়নের নওহাটা ফাযিল স্নাতক মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। সে একই ইউনিয়নের চাঁদপুর গ্রামের মুন্সী বাড়ির ফারুক মুন্সীর মেয়ে।

ঘটনার দিন সকাল সাড়ে ৭টায় মাদ্রাসার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে তানজিলা আক্তার রামিছা আর বাড়ি ফিরে যায়নি। এর পরের দিন মঙ্গলবার তার মা রুনা আক্তার হাজীগঞ্জ থানা নিখোঁজ ডায়েরী করেন। যার নিখোঁজ ডায়েরী নং১৫৪৫। কিন্ত নিখোঁজ ডায়েরী করার পর দায়িত্ব প্রাপ্ত উপ-পরিদর্শক নূর মোহাম্মদ মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী উদ্ধারে পদক্ষেপ না নেওয়া হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন শিক্ষার্থীর পরিবার।

শিক্ষার্থীর মা রুনা আক্তার বলেন, নিখোঁজ জিডি করার পরও আমার মেয়েকে উদ্ধার করতে এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি দায়িত্ব প্রাপ্ত অফিসার। আমিসহ আমাদের পরিবারের লোকজন মেয়ে উদ্ধারের আশা বুক পেতে রয়েছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন