প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ । ৮:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

৩১ দফাই রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য যথেষ্ট : হুমায়ুন কবির বেপারী

এস. এম ইকবাল
রাষ্ট্র কাঠামো নির্মাণে বাংলাদেশ  জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত ৩১দফার সমর্থনে ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির বেপারীর সমর্থনে মিছিল সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (৩০ অক্টোবর) ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ড থেকে মিছিল শুরু হয়ে ফরিদগঞ্জ পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর শহরে ৩১দফার লিফলেট বিতরণ করা হয়।
মিছিল শুরুর পূর্বে সমাবেশে ভার্চুয়ালী বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবির বেপারী বলেন, বিএনপির ৩১ দফাই রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য যথেষ্ট। জুলাই সনদেও এর প্রতিফলন রয়েছে। কিন্তু দেশের কিছু রাজনৈতিক দল নতুন করে জুলাই সনদকে নিয়ে টালাবাহানা করছে, স্বাক্ষর করা জুলাই সনদ আর ঐক্যমত কমিশনের দেয়া সুপারিশমালা এক নয়। এতে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দল ও জনগণ যেভাবে ঐক্যমত পোষণ করেছিল। তার ব্যতিক্রম এখানে রয়েছে।
আমাদের বিএনপির নেতৃবৃন্দ এসব বিষয় ষ্পষ্ট করেছেন। আমাদের ধারণা নির্বাচনকে পেছানোর জন্য আবারো চক্রান্ত শুরু হয়েছে। কিন্তু জাতীয়তাবাদের আদর্শের সৈনিকরা এসব প্রতিহত করবে। আগামীতে নির্বাচনের মাধ্যমে বিএনপির নেতৃত্বেই গঠিত নতুন সরকার ৩১দফার বাস্তবায়নের মাধ্যমে সংস্কারকার্য সম্পন্ন করবে। আমাদের নেতা তারেক রহমান সেই লক্ষে কাজ করছেন। অচিরেই তিনি দেশে ফিরবেনও ।
ফরিদগঞ্জের বিএনপির মনোনয়ন নিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত দল কাউকেই মনোনয়ন বা সিগন্যাল দেয়নি। তবে দল যাকে মনোনয়ন দিবে তার সমর্থনে সকল মনোনয়ন প্রত্যাশীকে একযোগে তার সমর্থনে কাজ করতে হবে। এটাই দলের নির্দেশ। একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমি মনোনয়ন প্রত্যাশা করি , একই সাথে আমিও দলের এই নিদের্শনা মেনে কাজ করবো।
এসময়ে সভায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা সাংস্কৃতিক দলের সভাপতি আমিনুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক সাবের হোসেন খোকন, উপজেলা সাংস্কৃতিক দলের আহ্বায়ক আবুল হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজির আলী খান, উপজেলা সাংস্কৃতিক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ, কামাল বেপারী, মাছুম ঢালী, শফিক আহমেদ, অপু, মুছা গাজী, মাসুদ গাজী, বেলাল হোসেন ভূঁইয়া, জুলহাস মিয়া, সোহেল ভূঁইয়া, লিটন গাজী, মাহমুদ গাজী, সজিব আহমেদ প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন