প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২ । ৩:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে সাংসদ মেজর রফিকুল ইসলামকে দুই বিদ্যালয় পরিচালনা পর্ষদের ফুলেল শুভেচ্ছা

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ (ম্যানেজিং কমিটি)।

হাজীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে পৃথকভাবে এই শুভেচ্ছা জানানো হয়।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরু এবং হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র-১ জাহিদুল আজহার আলমের নেতেত্বে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য জাকির হোসেন সোহেল, অভিভাবক সদস্য মোহাম্মদ ওমর ফারুক, মো. বিল্লাল হোসেন, মহিবুল ইসলাম মাসুম, মোস্তাফিজুর রহমান সুজন, সংরক্ষিত নারী অভিভাবক সদস্য রাবেয়া আক্তার, শিক্ষক প্রতিনিধি মিজানুর রহমান তুহিন, মো. মাইনুদ্দিন ও সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি ইয়াছমিন আক্তার, সদস্য সচিব ও প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

অপর দিকে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য জাকির হোসেন সোহেল, অভিভাবক সদস্য মো. তাজুল ইসলাম বেপারী, মোহাম্মদ ওমর ফারুক, মো. আলী হোসেন মিয়া, মো. মনিরুজ্জামান, সংরক্ষিত নারী অভিভাবক সদস্য জাহানারা বেগম, শিক্ষক প্রতিনিধি মো. কামাল হোসেন, মো. রেদোয়ান হোসেন ও সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি শাহিন সুলতানা, সদস্য সচিব ও প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাসসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

এদিন দুপুরে হাজীগঞ্জ উপজেলা মাসিক সমন্বয় সভায় ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন