সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশের ন্যায় চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন হয়েছে ৫৪’তম জাতীয় সমবায় দিবস। শনিবার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা সমবায় দপ্তরের উদ্যোগে, জেলার বিভিন্ন সমবায় সমিতির সহযোগিতায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।
আয়োজিত উক্ত র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন চাঁদপুর সদর উপজেলার সরকারি নিবন্ধনকৃত মহামায়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সমিতির পক্ষে এতে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ জসিম উদ্দিন বেপারী, সদস্য সাজ্জাদুল হক সোহাগ ও মোঃ মিলন হাজী।
জানা যায়, দিবসটি উপলক্ষে সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।

র্যালিটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও বেলুনে সজ্জিত এই র্যালিতে অংশ নেন জেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ এরশাদ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশেষ চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফ্স) মুহাম্মদ মোঃ লুৎফর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.এন. জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ সহ সমবায় অধিদপ্তরের কর্মকর্তাগণ।

মাসুদ হোসেন