বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহরাস্তি উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক বিশাল যুবসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা কমপ্লেক্স চত্বরে আয়োজিত এ সমাবেশে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক চাঁদপুর জেলা বিএনপি সভাপতি, হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির সমন্বয়ক ও চাঁদপুর-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব লায়ন ইঞ্জিঃ মমিনুল হক।
তিনি বলেন, যুবকরাই জাতির প্রাণশক্তি। গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বাধীনতা রক্ষার আন্দোলনে যুবদলের ভূমিকা অনন্য। তরুণ প্রজন্মের ঐক্য ও সাহসই আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে।তিনি আরও বলেন, “হাজীগঞ্জ-শাহরাস্তির দুই লক্ষাধিক মানুষ ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষায় আছে। জনগণ এখন পরিবর্তন চায়। বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কেউ টিকবে না— ইতিহাসে মীরজাফরের মতো নামই রয়ে যাবে। ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছেন, আর তারেক রহমান আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। আসুন, সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করি।
সমাবেশের সভাপতি উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “যুবদল সব সময় গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। আমাদের লক্ষ্য— তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠন। ইঞ্জিঃ মমিনুল হকের হাতকে শক্তিশালী করা।
সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. সাহেদুল হক মজুমদার সোহেল ও সদস্য সচিব এহেতেশামুল হক গণি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোজাহের হোসেন, সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম পাটোয়ারী, পৌর যুবদলের সভাপতি জাকির হোসেন নয়ন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আজগর হোসেন প্রমুখ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহ- সভাপতি মোঃ জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এটিএম জিয়া উদ্দিন বাদল,যুবদলের সাবেক সভাপতি মো. আঃ মান্নান,বিএনপির সহ সভাপতি আলী হোসেন মন্টু,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল,যুবদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব চৌধুরী, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক আক্তার হোসেন, বিএনপি নেতা সফি উল্লাহ বাচ্চু,ছাত্র দলের আহবায়ক ইন্জিঃ এবিএম পলাশ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন,সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন,সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ,পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুব হাসান বাবলু,আদনান নোমান । উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে যুবদলের পাঁচজন সাবেক নেতাকে সংগঠনের প্রতি অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি প্রয়াত বিএনপি নেতাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

মোঃ মাসুদ রানা