চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলুর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম সেকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কায়সার হামিদ, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন আহমেদ কাউসার, রাজিব দাস, আবু জাফর, রফিক আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে আক্তার হোসেন মাঝি বলেন, আজকে চাঁদপুরের ৫টি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমাদের চাঁদপুর-৩ আসনে জেলা বিএনপির অভিভাবক শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে ধানের শীষ প্রতীকে মনোনীত করেছেন। তাই আজকের পর থেকে আপনাদের চুড়ান্ত ভাবে নির্বাচনী মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের প্রিয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করে এই আসনটি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে হবে।
তিনি বলেন, এদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে। তারা বিএনপিকে ভোট দিতে মুখিয়ে আছে। তাই মানুষকে ভালোবেসে ধানের শীষকে জন্য ভোট আদায় করতে হবে। বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন।
সভায় আমন্ত্রিত অতিথি এবং উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব মোঃ সুমন রাঁড়ি।

নিজস্ব প্রতিনিধি