প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫ । ১২:৪১ এম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহতলীতে ১০দিন ব্যাপী গ্রাম ভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষন উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে ১০দিন ব্যাপী গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষন উদ্বোধন করা হয়েছে।

২নভেম্বর (রবিবার) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে চাঁদপুর সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: নুরুল ইসলাম পাঠান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো: শাহজালাল ছোয়াদ।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় প্রশিক্ষন উদ্বোধন করেন ও উদ্বোধকের বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

উদ্বোধকের বক্তব্যে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, আমাদের এ স্কুলে এর পূর্বেও আনসার ভিডিপির প্রশিক্ষন হয়েছে। আমি আনসার ভিডিপি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এ এলাকায় প্রশিক্ষনের আয়োজন করায়। আজ এখানে যে আনসার ভিডিপি প্রশিক্ষন হচ্ছে, তা খুবই গুরুত্বপূর্ন একটি প্রশিক্ষন। আজকে যারা প্রশিক্ষনে অংশগ্রহন করেছো, তারা একটি সনদ পাবে। এটি খুবই গুরুত্বপূর্ণ।
তোমাদের যারা প্রশিক্ষন নিতেছো তারা আগামী নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবে। তোমরা আনসার এর মৌলিক প্রশিক্ষনকে ভবিষ্যতে তোমাদের বিভিন্ন কাজে লাগাতে পারবে৷

তিনি বলেন, আগামীর নির্বাচন খুবই চ্যালেঞ্জিং। ১০দিন ব্যাপী প্রশিক্ষন তোমরা সুন্দর ভাবে গ্রহন করবে । আমাদের এলাকার প্রশিক্ষনার্থীরা উপকৃত হচ্ছে, এতে আমরা খুশি। তোমরা তোমাদের প্রশিক্ষন চলাকালে সহযোগিতা করবে। আইনশৃঙ্খলা রক্ষার্থে আনসার সদস্যরা খুবই গুরত্বপূর্ণ ভূমিকা রাখে।

 ‍শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো: শরীফ উদ্দিন।

এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম সারওয়ার, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান, চাঁদপুর সদর উপজেলা প্রশিক্ষক রাজিয়া সুলতানা, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসীন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, শাহমাহমুদপুর ইউনিয়ন আনসার ভিডিপি দল নেতা মো: সোহাগ গাজী।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: নুরুল ইসলাম পাঠান। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশিক্ষনার্থী মো: আলামিন।

জানা যায়, গ্রাম ভিত্তিক ভিডিপি প্রশিক্ষনে মোট ৭১জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন। এরমধ্যে পুরুষ ৩৫জন ও মহিলা ৩৬জন। ১০দিন ব্যাপী চলবে এ প্রশিক্ষন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন