প্রকাশের সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ । ৭:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

এই মনোনয়ন মানিকের নয়, এই মনোনয়ন চাঁদপুরবাসীর : শেখ ফরিদ আহমেদ মানিক

বিশেষ প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে জেলা বিএনপিরসভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায়ের লক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আছর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, আল্লাহর পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ মনোনয়ন আপনাদের। এই মনোনয়ন মানিকের নয়, এই মনোনয়ন চাঁদপুরবাসীর। জিয়াউর রহমানের আদর্শকে আমাদের ধারণ ও লালন করতে হবে। হাইমচর বাদ দিয়ে সদর ও পৌরসভায় ৪ লক্ষ ১৫ হাজার ভোট। জয় পরাজয় আপনাদের হাতে। আজ থেকে চূড়ান্ত প্রচারনা শুরু।
তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য একটাই ভোটারদের ধারে ধারে যেতে হবে, কেউ ফাঁকি দিবেন না, তা না হলে আমরা চূড়ান্ত ফসল ঘরে তুলতে পারবো না। সবাই মাঠে এখনোও নামেননি, মাত্র আড়াই বা তিন হাজার নেতাকর্মী মাঠে রয়েছে। সকলকে মাঠে নামতে হবে। জনগনের বিভ্রান্ত হয় এমন কাজ করা যাবে না। আপনাদের কৃতজ্ঞতা আমি ভুলবো না। মনোনেয়ন চাওয়ার অধিকার সবার রয়েছে। চাঁদপুরে যোগ্য ব্যক্তিরাই ধানের শীষের জন্য মনোনেয়ন চেয়েছেন। যারা মনোনয়ন পান নি, তাদের সকলকে নিয়ে আমরা কাজ করবো। আপনাদের সাথে আমি জীবনের শেষ সময়টুকু পর্যন্ত থাকতে চাই।
চাঁদপুর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, মো. খলিলুর রহমান গাজী, চাঁদপুর পৌর বিএনপি সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপি সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, ফেরদৌস আলম বাবু, ডি এম  শাহাজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সাংগঠনিক সম্পাদক আলহাজ মোশাররফ হোসাইন, অ্যাড. সামছুল ইসলাম মন্টু, পৌর বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপি কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা ওলামা দলের সভাপতি মাও. জসিম উদ্দিন পাটওয়ারী, সদস্য সচিব হাফেজ জাকির হোসেন, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা মৎস্য জীবী দলের সভাপতি মো. মোস্তফা কামাল, সদর উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. তাফাজ্জল হোসেন, অ্যাড. জসিম মেহেদী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামছুল আরেফিন খান, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন