প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫ । ৯:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

আজ হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতির পিতার ২৫তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিনিধি
হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি, দৈনিক যুগান্তরের হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি খালেকুজ্জামান শামীমের বাবা মাস্টার খলিলুর রহমানের ২৫ তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ৭ নভেম্বর। ২০০০ সালের এই দিনে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে সৃষ্টিকর্তার সান্নিধ্যে চলে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, মরহুম মাষ্টার খলিলুর রহমান চাঁদপুরের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে অত্যন্ত সুনামের সহিত কর্মময় জীবন অতিবাহিত করেছিলেন।
জানা গেছে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার তার নিজ বাড়ী মোহাম্মদপুর মোল্যা বাড়ির দরবার শরীফে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। তিনি মোহাম্মদপুর মোল্যা বাড়ি দরবার শরীফের পীরে কামেল মৌলভি ছলিম উদ্দিন রহ. এর এক মাত্র পুত্র ছিলেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন মরহুমের পরিবারবর্গ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন