প্রকাশের সময়: শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২ । ৪:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সততার শক্তির কাছে কোন শক্তি জয়ী হতে পারে না; শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

অনলাইন ডেস্ক
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচরে জেলে, অসহায় ও খামারীদের মাঝে প্রণোদনা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি বলেন, হাইমচরে জনগনের দায় আমি কখন দিতে পারবো না। তাদের কাছ থেকে আমার রাজনৈতিক জীবন শুরু। তারা আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচন করায় আমি চির কৃতজ্ঞ। আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি যার মন সব সময় অসহায় পরিবারের জন্য কাঁদে। বঙ্গবন্ধু কন্যা সব সময় অসহায় পরিবারের পাশে আছে। আমাকে নতুন এক লড়াই করতে হচ্ছে। আল্লাহ আমাকে পরিক্ষা করতেছে। সততার শক্তির সাথে  কোন শক্তি জয়ী হতে পারে না।
১৮ ফেব্রুয়ারী ( শুক্রবার) হাইমচর উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান হিসেবে  জেলেদের মাঝে প্রণোদনা নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ ও প্রাণিসম্পদ খামারিদের মাঝে ক্রীম সেপারেটর বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে ও ,  সহকারী কমিশনার আব্দুল্লাহ আল ফয়সাল এর পরিচালনায় বক্তব্য রাখেন
হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, এসকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি ডা জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডিও পাটওয়ারী, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী যুব ও ক্রীড়া সম্পাদক  নেতা মাসুদ আলম মিল্টন,  সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, হাইমচর উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম সহ প্রশাসনের কর্মকর্তা, জেলা উপজেলা পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ। এ ছাড়াও শিক্ষামন্ত্রী হাইমচর ডিগ্রী কলেজের ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন