প্রকাশের সময়: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ । ৫:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর অক্টোবর সার্ভিস মাস পালন

নিজস্ব প্রতিনিধি

বিশ্বব্যাপী লায়ন্স ইন্টারন্যাশনাল এর অক্টোবর সার্ভিস মাস ২০২৫ পালন উপলক্ষে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর আয়োজনে অক্টোবর মাসব্যাপী মানবিক সেবা মূলক কর্মকান্ডের সমাপনী অনুষ্ঠান ৮ নভেম্বর ২০২৫ শনিবার অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর সদর এলাকার নানুপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ৯ টা হতে বেলা ২ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মেডিকেল ক্যাম্প এর মধ্যে ছিল বিনামূল্যে ব্লাড গ্রুপিং, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ, চক্ষু চিকিৎসা সেবা এবং সাধারণ মেডিসিন তথা সকল প্রকার রোগীর চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান।

চাঁদপুরের বিশেষজ্ঞ ডাক্তার সাইফুল ইসলাম সোহেল এর নেতৃত্বে একদল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রোগীদের সেবা দিয়েছেন। আরেকজন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার ডক্টর মোঃ জালাল উদ্দিন রুমির নেতৃত্বে একটি চৌকস মেডিকেল টিম রোগীদের ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা, ডায়াবেটিস চিকিৎসা সেবা প্রদান করেছেন।

তাছাড়াও শহরব্যাপী ডেঙ্গু সচেতনতা এবং সরকার কর্তৃক ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত বয়সি সকল শিশুকে বিনামূল্যের টাইফয়েড টিকা প্রদানের জন্য উৎসাহ মূলক প্রচারণা করা হয়।

সকাল ১০ টায় ইচলী চৌরাস্তা হতে নানুপুর উচ্চ বিদ্যালয় পর্যন্ত একটি বর্ণাঢ্য রেলী অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি ৩ এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মাসুদুজ্জামান মাসুম সহ ঢাকা থেকে আগত ডিজি টিমের লায়ন লিডারগণ সহ লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর সকল লায়ন বৃন্দ, লিউ সদস্যগণ এবং এলাকার গণ্যমান্য লোকজন অংশগ্রহণ করেন।

বেলা তিনটায় চাঁদপুর লায়ন শেল্টারে অক্টোবর সার্ভিস মাস ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান এবং ডিজি টিম এর রিসিপশন অনুষ্ঠিত হয়েছে।

ক্লাব প্রেসিডেন্ট লায়ন আলমগীর আলম জুয়েল এর সভাপতিত্বে সেক্রেটারি লায়ন মোঃ গোলাম হোসেন টিটোর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন লায়ন মাসুদুজ্জামান মাসুম।

প্রধান অতিথি ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মাসুদুজ্জামান মাসুম বলেন বিশ্বব্যাপী মানবতার কল্যাণে লায়ন্স ইন্টারন্যাশনাল এর সেবামূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ও এই কার্যক্রম অব্যাহত রয়েছে। বাংলাদেশের মধ্যে অবস্থিত ক্লাব গুলোর মধ্যে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালি বরাবরই এগিয়ে রয়েছে।তারা বেশ কয়েকবার জাতীয়ভাবে সেবামূলক কর্মকাণ্ডে প্রথম স্থান অর্জন করেছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং সকল সেবামূলক কাজে সহযোগিতা করার প্রতিশ্রুতি প্রদান করেন। চাঁদপুর হতে চক্ষু সংক্রান্ত জটিল চিকিৎসা এবং চোখের অস্ত্রপ্রচারের জন্য তিনি লায়ন আই হসপিটালের মাধ্যমে সর্বাত্মকভাবে চিকিৎসা প্রদানের আশ্বাস প্রদান করেন।

বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট কেবিনেট সেক্রেটারি লায়ন শহিদুল ইসলাম শহীদ, রিজিওনাল চেয়ারপারসন হেডকোয়ার্টার ও চীপ কোঅডিনেটর লায়ন আব্দুল্লাহ খালিদ, চিপ প্রটোকল অফিসার লায়ন আবুল বাশার মিন্টু। গেস্ট অফ অনার ছিলেন আর সি হেডকোয়ার্টার লায়ন সাইফুল ইসলাম, জি ই টি লায়ন আরিফ কল্লোল, জয়েন্ট সেক্রেটারি লায়ন আখতার জাহান, লিউ উইন ক্যাম্পএক্সচেঞ্জ চেয়ারপারসন লায়ন সরোয়ার জাহান, লিউ ক্লাব চেয়ারপারসন লায়ন সাদেক হোসেন, লিউ ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট নিউ বেলায়ত হোসেন অনিক। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ এবং ফরেন লায়ন হিসেবে উপস্থিত ছিলেন নেপাল থেকে আগত লায়ন ডিস্ট্রিক্ট ভাইস চেয়ারম্যান মিস্টার সচিন কর্মচারী।

লায়নদের মাঝে শুভেচ্ছা জানান ফার্স্ট প্রেসিডেন্ট লায়ন এডভোকেট সেলিম আকবর, পাস্ট প্রেসিডেন্ট লায়ন জিকরুল আহসান, ইমিডিয়েট ফাস্ট প্রেসিডেন্ট লায়ন খোরশেদ আলম বাবুল, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন আরমান চৌধুরী রবিন, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট ফয়সাল আহমেদ, থার্ড ভাইস প্রেসিডেন্ট কাজী মুস্তাফিজ, মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, ট্রেজারার মোঃ সৈয়দ হোসেন, জয়েন্ট সেক্রেটারি লায়ন সাখাওয়াত হোসেন, লায়ন আজাদ হোসেন,লায়ন মাহফুজুর রহমান সেলিম, লায়ন আলমগীর হোসেন রুবেল,লিউ এডভাইজার লায়ন আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে ভলেন্টিয়ার হিসেবে সহযোগিতা প্রদান করেন লিও সোহাগ লিউ ইমাদ, লিউ শামিন, লিউ ঈশিতা, লিউ জুনায়েদ,লিউ আশরাফ, লিউউ অহনা, লিউ নয়ন মনি, লিউ সুমাইয়া, লিউ অবনী, লিউ আখি, লিও হাবিবা, লিও ফারজানা, লিও তানহা, লিও সানজিদা, লিও মাইশা।

অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের সদ্য যোগদানকারী লায়ন প্রকৌশলী আহমদ দিদার কে পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রধান অতিথি গভর্নর মহোদয় তাকে লায়ন পিন পড়িয়ে স্বাগত জানান।

বিগত দিনের লায়ন সেবার অবদান স্বরূপ ডিস্ট্রিক্ট গভর্নর ক্লাব প্রেসিডেন্ট লায়ন আলমগীর আলম জুয়েল এবং ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন আরমান চৌধুরী রবিনকে লায়ন ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান করেন। পিপি লাওন এডভোকেট সেলিম আকবর, পিপি লায়ন জিকরুল আহসান, আইপিপি লায়ন মোঃ খোরশেদ আলম বাবুল, সেক্রেটারি লায়ন মোঃ গোলাম হোসেন টিটো, ট্রেজারার লায়ন সৈয়দ হোসেন কে লায়ন ইন্টারন্যাশনাল পিন পড়িয়ে অভিষিক্ত করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন