প্রকাশের সময়: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ । ৮:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় পদ্মা সাংস্কৃতিক সংঘের আত্মপ্রকাশ

মোঃ রাছেল, কচুয়া

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘ঝিলমিল সংস্কৃতিক সংঘে’র বিলুপ্তির পর সংগঠনের সাংস্কৃতিক কর্মীদের নিয়ে গঠন করা হয়েছে ‘পদ্মা সাংস্কৃতিক সংঘ’।

রবিবার (৯ নভেম্বর ২০২৫) উপজেলার রহিমানগরে পদ্মা সাংস্কৃতিক সংঘের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ঝিলমিল সাংস্কৃতিক সংঘের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন মিন্টুকে সভাপতি ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মহিউদ্দীনকে সাধারণ সম্পাদক ও এ এইচ এম ইউনুছ মিয়াজীকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছে, সহ-সভাপতি মোঃ ইমন ও সজীব সূত্রধর, সহ-সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন মহন ও মোহাম্মদ মাসুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ, প্রচার সম্পাদক নুরুল ইসলাম নুরু, কোষাধ্যক্ষ শুক্ররঞ্জন, মহিলা সম্পাদিকা এইচ বি কে হ্যাপি, সম্মানিত সদস্য, মোঃ রাহিম, আবু সুফিয়ান, বিদ্যুৎ চন্দ্র দাস, মোঃ হোসেন, মোহাম্মদ রাসেল, অর্পিতা রয়, মেহেদী হাসান ও মো. তারেক।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোঃ আকবর হোসেন মিন্টু বলেন, কচুয়ার ঐতিহ্যবাহী সংগঠন ঝিলমিল সাংস্কৃতিক সংঘটি আমাদের সকলের প্রিয় ফরহাদ চৌধুরীর ভাই এর হাত ধরে গড়ে ওঠে এবং ওনার পরামর্শ ও ওনার দিক নির্দেশনায় সংগঠনটি দীর্ঘদিন পরিচালিত হয়।

গত বছর উনার অকাল মৃত্যুতে সংগঠনের শিল্পীরা হতাশ এবং দিক হারা হয়ে পড়ে। আমরা ফরহাদ ভাইয়ের পরিবারের সদস্যদের সাথে কথা বলে ঝিলমিল সাংস্কৃতিক সংগঠনটি বাঁচিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু ওনার পরিবারের সম্মতি না পাওয়ায় কচুয়ার সাংস্কৃতিক কর্মীদেরকে টিকিয়ে রাখার জন্য আমরা আজ পদ্মার সাংস্কৃতিক সংঘ নামে আরেকটি সংগঠনের আত্মপ্রকাশ করি।

আজকের এই দিনে সাংস্কৃতিক কর্মী ফরহাদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করি। পাশাপাশি পদ্মা সাংস্কৃতিক সংঘটি যেন সফলভাবে পরিচালনা করতে পারি কচুয়াবাসী তথা চাঁদপুরবাসীর কাছে এই দোয়া কামনা করছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন