প্রকাশের সময়: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ । ৯:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ চরদুঃখিয়ায় দাড়িপাল্লার প্রার্থী মাওঃ বিল্লাল হোসাইন মিয়াজী গনসংযোগ

নিজস্ব প্রতিনিধি

ফরিদগঞ্জ উপজেলার  ১২নং চরদুঃখিয়া ইউনিয়নে গনসংযোগ ও পথসভা করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ বিল্লাল হোসাইন মিয়াজী।

১০ নভেম্বর সোমবার বিকেলে ১২নং ইউনিয়নের বিরামপুর, খালপাড়,চৌমুহনী,  বিশকাটালী ও ফিরোজপুর বাজারে সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন তিনি।

পথসভায় দাড়িপাল্লার প্রার্থী মাওলানা মোঃ বিল্লাল হোসাইন মিয়াজী বলেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমতায় বসান আমরা এ দেশে ন্যায় ইনচাফ প্রতিষ্ঠা করব। বেকার যুবকের বেকারত্ব সমস্যা দুর করব। প্রতিটি মানুষ যেন স্বাধীন ভাবে চলতে পারে, ন্যায় বিচার পায়, সে ব্যাপারে সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠা করব।

তিনি আরো বলেন আমরা এদেশের মানুষকে দারিদ্র্যের হাত থেকে মুক্ত করতে চাই। তাই আপনারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতকে আরো শক্তিশালী করে সহযোগিতা করার আহবান জানিয়ে আলোচনা শেষ করেন।

গণসংযোগে আরো উপস্থিত ছিলেন উপজেলা আমির মাও: ইউনুস হেলাল, ১২নং ইউনিয়নের আমির গোলাম মোস্তফা, ১২নং ইউনিয়নের আগামী দিনের চেয়ারম্যান প্রার্থী মাওঃ আফলাতুন কাওসা, সুপার দং লডাইরচর দাখিল মাদ্রাসা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন