প্রকাশের সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ । ১০:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে গুলিবিদ্ধ যুবক রুহুল আমিনের জানাজা ও দাফন সম্পন্ন

এস. এম ইকবাল
ফরিদগঞ্জে ডাকাতের গুলিতে নিহত রুহুল আমিন দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বাদ আসর পৌর এলাকার পূর্ব বড়ালি বরকন্দাজ বাড়ি জামে মসজিদের সামনে রুহুল আমিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
নামাজে জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য লায়ন মোঃ হারুনুর রশিদ। এসময় তিনি ডাকাতের গুলিতে নির্মমভাবে নিহত রুহুল আমিনের রুহের মাগফিরাত কামনা করেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের ইসলামির আমির মাওলানা ইউনুছ হেলাল, নিহত রুহুল আমিনের চাচা আলী হোসেন মিজি, ফরিদগঞ্জ থানার এসআই সফিকুল ইসলাম, বরকন্দাজ বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আবদুল্লাহ আল মামুন, নিহত রুহুল আমিন ছোট ভাই মাওলানা আসাদুল্লাহ সোহেল।
এর আগে, গতকাল মঙ্গলবার ১১ নভেম্বর রাত সাড়ে দশটার সময় উপজেলার রুস্তমপুর সমিতির পোলের গোড়া এলাকার রাড়ি বাড়ির সামনে ডাকাতের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় দুই সন্তানের জনক রুহুল আমিন।
ডাকাতের গুলিতে নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব বড়ালি মিজি বাড়ির হোসেন মিজির ছেলে। রুহুল আমিন দুই ছেলের জনক ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন