প্রকাশের সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ । ১১:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ৬৭ লাখ টাকার সড়ক নির্মাণে নিম্নমানের ইটের ব্যবহার, স্থানীয়দের ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের পশ্চিম হাড়িয়াইন গ্রামের কোনার বাড়ি থেকে ইয়াসিন মিজির বাড়ি পর্যন্ত নির্মাণাধীন সড়কে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রায় ৬৭ লাখ টাকার ব্যয়ে নির্মিত এই প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহারে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

২০২৪-২৫ অর্থবছরের আওতায় ৪৮৫ মিটার দীর্ঘ সড়ক ও তিনটি গার্ডওয়াল নির্মাণের কাজ করছে ‘হাদু এন্টারপ্রাইজ’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, ইটের গুণগত মান অত্যন্ত খারাপ হওয়ায় রাস্তা টেকসই হবে না বলে আশঙ্কা করছেন তারা।

হাড়িয়াইন গ্রামের এক বাসিন্দা বলেন, “সরকারি টাকায় তৈরি রাস্তা যদি শুরুতেই নিম্নমানের হয়, তাহলে কয়েক মাসের মধ্যেই নষ্ট হয়ে যাবে। কর্তৃপক্ষের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”

এলাকাবাসীর অভিযোগ, উপজেলা প্রকৌশল দপ্তর থেকে কাজের যথাযথ তদারকি করা হচ্ছে না। এতে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত মান বজায় না রেখেই কাজ চালিয়ে যাচ্ছে।

তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, “কাজ এখনো চলমান, তবে নির্ধারিত মান বজায় রাখার চেষ্টা করা হচ্ছে।”

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা প্রকৌশল দপ্তরের কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত তদন্ত করে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন