প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫ । ১০:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এবার ফরিদগঞ্জে এমএ হান্নানকে মনোনয়ন দেয়ার দাবিতে মহিলা দলের মানববন্ধন

এস. এম ইকবাল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তন করে উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নানকে মনোনয়ন দেয়ার দাবিতে এবার মানববন্ধন করেছে উপজেলা উপজেলা ও পৌর মহিলা দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ড থেকে হাজার হাজার মহিলাদের অংশ গ্রহণে মিছিলটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও মহিলা দলের আহ্বায়ক রেবেকা সুলতানার সভাপতিত্বে ও সদস্য সচিব আমেনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে রাখেন, উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক ফারজানা আক্তার, পৌর মহিলা দলের সভাপতি আলেয়া বেগম, সদস্য সচিব ফিরোজা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, ফরিদগঞ্জ আসনে প্রাথমিক পর্যায়ে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে। কেন্দ্রীয়ভাবে এ প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলের পরিশ্রমী, ত্যাগী ও নির্যাতিত নেতা এমএ হান্নানকে বঞ্চিত করে অন্য কাউকে প্রার্থী করা হলে তা দলের জন্য আত্মঘাতী হবে। এসময় তারা বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নানকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা দিতে হবে।
এর আগে একই দাবীতে অবরোধ, সড়কে অগ্নীসংযোগ, মশাল মিছিল, কালো পতাকা মিছিলসহ সপ্তাহব্যাপী নানান কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপিরকেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক  ও সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন