প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫ । ১১:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-৫ হাজীগঞ্জ শাহরাস্তি আসনে এনসিপির মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন মাহাবুব আলম

নিজস্ব প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে চাঁদপুর-৫ আসনে নির্বাচন করতে মনোনয়ন ফরম কিনেছেন দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সহ-শিক্ষা সম্পাদক মাহাবুব আলম।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী প্রধান কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। চাঁদপুর-৫ আসনটি (জাতীয় সংসদের ২৬৪ নম্বর) হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা নিয়ে গঠিত।

এ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন মো. মমিনুল হক, আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্যপ্রার্থী অধ্যাপক মো. আবুল হোসাইন।

মাহাবুব আলম ১৯৯৭ সালে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার প্রতাপপুর গ্রামে জন্ম নেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) থেকে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। রাজনৈতিক ইতিহাস নিয়ে গবেষণা করা তার আগ্রহের বিষয়। মাহাবুব আলম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং দেশের বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করেছেন।

এছাড়া রাজনৈতিক দল এনসিপি নিয়ে রচিত তার প্রথম গ্রন্থ ‘এনসিপির যাত্রা’ প্রকাশিত হতে যাচ্ছে আগামী ১৫ নভেম্বর।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন