প্রকাশের সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ । ৮:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে শহীদ আল্লামা ফারুকী (রাহ:) স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ সম্পন্ন

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে শহীদ আল্লামা ফারুকী (রাহ:) স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৪ নভেম্বর  উপজেলার পৌরশহরের  সুয়াপাড়া সপ্রাবি ও জোবেদা মতিন গার্লস স্কুল এন্ড কলেজের  কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ১৩৪ জন শিক্ষার্থী এই কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্রের সার্বিক দায়িত্ব পালন করেন সুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আখতারুজ্জামান, যিনি কেন্দ্র সচিব হিসেবে দায়িত্বে ছিলেন। অন্যদিকে হল তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন সা’দ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন সিরাজী।
কেন্দ্র সচিব ও হল তত্ত্বাবধায়কের তত্ত্বাবধানে শতভাগ উপস্থিতি নিশ্চিতের মাধ্যমে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। মেধাবীরাই গড়বে আগামীর বাংলাদেশ”—এই প্রতিপাদ্য সামনে রেখে শাহরাস্তি, হাজীগঞ্জ ও কচুয়া উপজেলায় একযোগে আজ শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে মেধাবৃত্তি পরীক্ষা শুরু হয়।
স্থানীয় পর্যায়ে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উৎসাহ প্রদানে এ উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন