শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নিজস্ব অর্থায়নে নির্মিত একটি আধুনিক যাত্রী ছাউনী উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) বিকেলে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ঢুণ্ডয়া–মৌতা বাড়ী রাস্তার মাথায় চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে এ যাত্রী ছাউনীটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যাত্রী ছাউনী উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব লায়ন ইঞ্জিঃ মমিনুল হক।
তিনি বক্তব্য বলেন,স্থানীয় জনগণের যাতায়াত ও বিশ্রামের সুবিধার্থে এই যাত্রী ছাউনী একটি অত্যন্ত প্রয়োজনীয় জনউদ্যোগ। জনগণের কল্যাণে কাজ করা বিএনপির রাজনৈতিক আদর্শেরই অংশ। শাহরাস্তি উপজেলা বিএনপি দীর্ঘদিন ধরেই সামাজিক উন্নয়ন ও মানবিক কার্যক্রমে ভূমিকা রেখে আসছে।
ভবিষ্যতেও এই জনপদে আরও জনকল্যাণমুখী প্রকল্প বাস্তবায়ন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মোঃ আয়াত আলী ভূঁইয়া, সহ-সভাপতি মোঃ আবু ইউছুফ রুপন পাটোয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন,পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক আক্তার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ হোসেন, ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিঃ এবিএম পলাশ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মমতাজ উদ্দিন,টামটা দক্ষিন ইউপির সভাপতি আনোয়ার হোসেন আখন্দ,ইউপি বিএনপি সভাপতি শহীদ উল্লাহ মিয়াজী,সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ,উত্তরের কিরন মুন্সি, যুগ্ম সম্পাদক গোলাম ফারুক সাগর, আলাউদ্দিন হেলাল মুন্সি, বিএনপি নেতা ইকরামুল হাওলাদার রহিম, সাংগঠনিক সম্পাদক আয়াত আলী বেঙ্গল, যুবদল সভাপতি মোঃ আলমসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
যাত্রী ছাউনী নির্মাণের উদ্যোক্তা উপজেলা বিএনপি সভাপতি ও সহ-সভাপতি বলেন,দলীয় রাজনীতির পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব।
যাত্রী ছাউনী নির্মাণ সেই মানবিক উদ্যোগেরই একটি অংশ

মোঃ মাসুদ রানা