প্রকাশের সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ । ৯:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরে ধানের শীষের পক্ষে ভোটকেন্দ্র প্রচারণা কমিটির লিফলেট বিতরণ

মাসুদ হোসেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ভোটকেন্দ্র প্রচারণা কমিটির দলীয় নেতৃবৃন্দ।
শনিবার (১৫ নভেম্বর) চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কৃষ্ণপুর ভোটকেন্দ্রের আওতাধীন ১ ও ৩নং ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ ও ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার ধানের শীষ প্রতীকের প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর পক্ষে উক্ত এলাকার ব্যবসা প্রতিষ্ঠানের ক্রেতা-বিক্রেতা সহ সাধারণ মানুষের হাতে নির্বাচনী প্রচারণাপত্র তুলে দেয়া হয়।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন কায়েম করেছিল। মানুষ বাকস্বাধীনতা ও ভোটাধিকার হারিয়েছিল। বিএনপি জনগণের দল। আমরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছি। আসন্ন নির্বাচনে জনগণের ভোটে ধানের শীষ বিজয়ী হবে ইনশাআল্লাহ।
কৃষ্ণপুর ভোটকেন্দ্র প্রচারণা কমিটির সমন্বয়ক ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মজিবুর রহমান মাষ্টার, সহ সাংগঠনিক সম্পাদক কাদির কাজী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, সাধারণ সম্পাদক আরিফ কাজী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কালাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফু হজি সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন