চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের মির্জাপুর খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে মাসিক তালীমী জলছা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ডিসেম্বর ২০২৫) বাদ মাগরিব তালীমের পর জলছায় চাঁদপুর-হাইমচর নির্বাচনী এলাকায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ দোয়া চেয়েছেন।
তালীমী জলছায় উপস্থিত ছিলেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাও. মো. সাইফুদ্দিন খন্দকার, সহ-সভাপতি অধ্যক্ষ মাও. মো. আনিছুর রহমান, অধ্যক্ষ মাও. মিজানুর রহমান, আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর সদর উপজেলার সভাপতি মাও. আব্দুর রউফ খান, সাধারণ সম্পাদক মো. নবাব খান ও সাংগঠনিক সম্পাদক মাও. নোমান আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. জহিরুল ইসলাম কাজীসহ জমইয়াতে হিযবুল্লাহর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এএইচএম আহসান উল্লাহ বলেন, খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্স চাঁদপুরবাসীর আমলিয়াতের তালীমের মজলিস। এটি ছারছীনা পীর ছাহেবের একটি দ্বীনি মারকাজ। এ মারকাজে আলেমদের মিলনমেলা।
আলেমরা হলন নবীর ওয়ারিশ। তাই তাঁদের কাছে ছুটে আসলাম দোয়ার জন্য।

নিজস্ব প্রতিনিধি