মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আ. গণি তপাদার শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবার ও দলীয় নেতাকর্মীরা তাঁর চিকিৎসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
বর্তমানে তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য পরিবার, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের কাছে দোয়া কামনা করেছেন আ. গণি তপাদার।
স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত থেকে দলের দায়িত্ব পালন করে আসছেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে এলাকায় বিভিন্ন মহলের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।

মনিরুল ইসলাম মনির