প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ । ১০:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কে দেখতে হাসপাতালে ছুটে গেলেন হাতপাখার প্রার্থী

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম কে দেখতে হাসপাতালে ছুটে গেলেন চাঁদপুর-৩ আসনে হাতপাখার প্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন।
বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিমের অসুস্থতার খবর পেয়ে তার খোঁজখবর নিতে চাঁদপুর সরকারি জেনারেল হসপিটালে যান তিনি।
সাধারণ রোগী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদকের খোঁজখবর নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক চাঁদপুর-৩ আসনের প্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, চাঁদপুরে আমাদের রাজনৈতিক ঐতিহ্য রয়েছে। এখানে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমরা একটি পরিবারের মত।
আমরা চাই শত রাজনৈতিক মতবিরোধের মধ্যেও চাঁদপুরের ইতিহাস ঐতিহ্য রক্ষা করতে। কিন্তু দুঃখের বিষয় হল বিগত ১৭ বছরে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক শিষ্টাচার ধ্বংস করে দিয়েছে। চাঁদপুর সহ সারা দেশে এক নায়ক তন্ত্র প্রতিষ্ঠা করার জন্যই তাদের এই স্বৈরাচারী আচরণ ছিল। আমরা সেটি থেকে পরিত্রাণ চাই। ছাত্র জনতার আন্দোলনের পর নতুন বন্দোবস্তের মাধ্যমে আবার সেই রাজনৈতিক সম্প্রীতি ও ইতিহাস ঐতিহ্য ফিরে আসবে। তিনি বলেন, চাঁদপুরে সম্প্রীতির রাজনীতিই হোক আমাদের আগামী দিনের প্রত্যাশা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাধারণ রোগীদের কে দেখতে হাসপাতালে ছুটে গেলেন হাতপাখার প্রার্থী শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন।
পরে তিনি হাসপাতালের সাধারণ ওয়ার্ডে ঘুরে বিভিন্ন রোগীদের খোঁজখবর নেন। পরিপূর্ণ চিকিৎসা সেবার বিষয় তিনি সাধারণ রোগীদের আশ্বস্ত করে বলেন, চিকিৎসা সেবা সাধারণ মানুষের মৌলিক অধিকার। এটা শতভাগ নিশ্চিত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাবে।
আগামী দিনে আপনাদের ভোটে ইসলামী আন্দোলন বিজয়ী হলে মানুষের সকল মৌলিক অধিকারগুলো আগে নিশ্চিত করা হবে।
এছাড়াও তিনি হাসপাতালের যথাযথ সেবা নিশ্চিত করতে হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের চাঁদপুর জেলা সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদসানী, জয়েন্ট সেক্রেটারী শাহ জামাল গাজী সোহাগ, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, জেলা যুব আন্দোলনের সভাপতি মুফতী ইমরান হোসাইন, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডিএম ফয়সাল, পৌর ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি হাফেজ শাহাদাত হোসাইন, সেক্রেটারী শরিফুল ইসলাম মৃধা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন