প্রকাশের সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ । ৮:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

‘দৈনিক চাঁদপুর সময়’-এর একযুগ পূর্তিতে এনসিপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিনিধি

দৈনিক চাঁদপুর সময় এর একযুগ পূর্তিতে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দ।

১৯ নভেম্বর বুধবার সন্ধ্যায় পত্রিকা কার্যালয়ে জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান সমন্বয়কারী ও চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থী মাহবুব আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দৈনিক চাঁদপুর সময়, চাঁদপুর টাইমস ও মতলবের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল এর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন এনসিপির চাঁদপুর সদর উপজেলা যুগ্ম সমন্বয়কারী মো. তানি খান, চাঁদপুর সদর উপজেলা যুগ্ম্ সমন্বয়কারী মো. সাইফুর রহমান গাজী, পৗর কমিটির মুখ্য সংগঠক মো. মোয়াজ্জেম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন, চাঁদপুর জেলা জাতীয় যুবশক্তি সংগঠক মো. রাসেল, মামছুদ্দিন রানা, মুজাহিদ শিহাব, জাতীয় ছাত্রশক্তি চাঁদপুর জেলা সংগঠক, শিহাব মির্জা, কামরুল ইসলাম, নোমান কাজী।

এছাড়া দৈনিক চাঁদপুর সময় -এর প্রধান সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল, প্রকাশক মো. এরশাদ খান, চাঁদপুর টাইমস এর সহকারী বার্তা সম্পাদক আব্দুস সালামসহ সাংবাদিকগণ এসময় উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন