প্রকাশের সময়: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ । ৮:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চরাঞ্চলের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে হাত পাখায় ভোট দিন: জয়নাল আবেদীন  

নিজস্ব প্রতিনিধি
১১নং ইব্রাহিমপুর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী মতবিনিময় ও গণসংযোগে সাধারণ জনতার ঢল নেমেছে।
শুক্রবার (২১ নভেম্বর) জুমার নামাজের পর থেকে চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নের ঈদগাহ ফেরিঘাট বাজার, আলুর বাজার ও টেকের বাজার সহ বিভিন্ন এলাকায় হাতপাখা মার্কার ব্যাপক গণসংযোগ করেন তিনি। এর পূর্বে তিনি ইউনিয়ন ইসলামী আন্দোলন, সহযোগী সংগঠনের দায়িত্বশীল ও ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা করেন। এর আগে সকাল ৯ টা থেকে জুমার নামাজ পর্যন্ত শহরের পুরান বাজার ১ ও ২ নং ওয়ার্ডে হাতপাখার ব্যাপকো গণসংযোগ অনুষ্ঠিত হয়।
মতবিনিময় ও গণসংযোগকালে শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন বলেন, এ অঞ্চলের মানুষগুলো রাষ্ট্রের মৌলিক অধিকার থেকে বঞ্চিত, অথচ আমাদের মতো তাঁরাও সদর উপজেলার নাগরিক। এখানে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো সাধারণ মানুষ পাচ্ছেন না। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল, তারা এতদিনেও এ অঞ্চলের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেনি। তারা নিজেদের ক্ষমতা আর সম্পদ বৃদ্ধিতে ব্যস্ত ছিলেন। কিন্তু চরাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি।
তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও যারা আপনাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেনি, তাদেরকে আর ভোট দেয়া যাবে না। রাষ্ট্রের সম্পদ আর বাজেটের সুষম বন্টন করতে প্রয়োজন ইসলামী শাসন ব্যবস্থা। তাই আর দুর্নীতিবাজ চাঁদাবাজদের ক্ষমতায় না বসিয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য ইসলামের ছায়াতলে আসুন। আপনাদের চরাঞ্চলের মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে হাত পাখায় ভোট দিন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী কেএম ইয়াসিন রাসেদসানী, এসিস্ট্যান্ট সেক্রেটারী হাফেজ মাওলানা নাসির উদ্দিন, সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক আমির হোসেন বিন নুরী, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী ডাঃ মুজিবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওলানা আল আমিন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা ইমরান হোসাইন,
সাংগঠনিক সম্পাদক হাফেজ নেয়ামত উল্লাহ ফরিদ, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডিএম ফয়সাল, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসাইন, সদর উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি নাসিরুল্লাহ বাহাদুর, সদর উপজেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, ইব্রাহিমপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ আবুল বাশার, সেক্রেটারী মোহাম্মদ হারুনুর রশিদ, ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম, ইউনিয়ন ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মায়ান প্রমূখ।
এছাড়াও ইসলামী আন্দোলনের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন