প্রকাশের সময়: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ । ৭:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে আলো ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা

রাফিউ হাসান হামজা

শাহরাস্তি আলো ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে শাহরাস্তি পৌর এলাকার মাদরাসাতু সালমান ফারসী (রাঃ)-এ। শনিবার আয়োজিত এ প্রতিযোগিতায় শাহরাস্তির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬০ জন হিফজ শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোস্তফা কামাল সুমন। তিনি তার বক্তব্যে বলেন, কোরআন শিক্ষার প্রতি শিশুদের আগ্রহ দিন দিন বাড়ছে। এমন প্রতিযোগিতা শিক্ষার্থীদের উৎসাহিত করে এবং সুষ্ঠু অনুশীলনের সুযোগ তৈরি করে। আলো ফাউন্ডেশনের উদ্যোগ প্রশংসার যোগ্য।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ মহিন উদ্দিন, প্রকৌশলী এবিএম পলাশ, আফজাল হোসেন, মেহেদী হাসান সুজন, আজগর হোসেন মিয়াজি, আবুল হায়দার, ফরিদসহ আরও অনেকে।

অনুষ্ঠান পরিচালনা করেন শাহরাস্তি আলো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাফেজ আবু সুফিয়ান। প্রতিষ্ঠাতা প্রকৌশলী মোঃ ইমরান শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে নিয়মিত কোরআনচর্চার গুরুত্ব তুলে ধরেন।

দুই ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়-৫ প্যারা ও ৩০ প্যারা। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী মোট ৬ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। বিচারকদের মূল্যায়নে নির্বাচিত শিক্ষার্থীরা তিলাওয়াত, তাজবিদ এবং শুদ্ধ উচ্চারণে দক্ষতা প্রদর্শন করে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। স্থানীয় অভিভাবকরা এমন আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন