প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ । ৭:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে কচুয়ায় ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের কচুয়ার পৌরসভার মডেল মসজিদ এলাকায় বসবাসরত বাড়ির মালিকদের বাড়িঘরে হামলা, ভাংচুর, হুমকি ও চাঁদা দাবীর অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী কয়েকটি পরিবার। ৎ

মঙ্গলবার বিকেলে কালিয়াপাড়া-সাচার-গৌরিপুর সড়কের (কচুয়ায় অবস্থিত) চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন পূর্ব পাশের সড়কে ভুক্তভোগী পরিবারের ব্যনারে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে নির্যাতন-হয়রানীর শিকার বাড়ির মালিক মো: আব্দুর রাজ্জাক, জাহিদ হাসান, শরবত আলী, ইউসুফ গাজী গংরা জানান, বেশ কয়েকবছর আগে সুবিদপুর গ্রামের ব্রিকফিল্ড ব্যবসায়ী তাজুল ইসলাম এর কাছ থেকে তারা পৃথকভাবে জায়গা ক্রয় করে বাড়ি-ঘর নির্মাণ করে বেশ কয়েক বছর ধরে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছি। বর্তমানে কড়ইয়া গ্রামের ইসমাইল হোসেন, ছাব্বির হোসেন ও সোহাগ হোসেন গংরা ওই সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি করে আমাদের বিভিন্ন ভাবে হয়রানি, বাড়িঘর ভাংচুর ও হুমকি ধমকি প্রদর্শন করছে।

এ নিয়ে আমাদের দায়ের করা চাঁদপুরের মোকাম বিজ্ঞ কচুয়া আমলী আদালতে মামলা চলমান রয়েছে।

হামলাকারীদের হুমকি ধমকি ও হয়রানির কারনে আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। এসময় ভুক্তভোগীরা হামলা ও ভয়ভীতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন