প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ । ৯:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রশাসন-জনপ্রতিনিধি-সাধারণ জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি : ইউএনও নাজিয়া

মোঃ মাসুদ রানা

শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।

সভাপতির বক্তব্যে ইউএনও নাজিয়া হোসেন বলেন—শাহরাস্তি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। বর্তমান স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণমানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ দমনে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সবাইকে সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, “আইন-শৃঙ্খলার উন্নয়ন তখনই টেকসই হবে, যখন প্রশাসনের সঙ্গে জনগণের সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত হবে।

সভায় বক্তারা উপজেলার মাদক নিরসন, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, খাদ্য নিরাপত্তা, সড়ক নিরাপত্তা, জোরদার নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা শাহরাস্তি উপজেলার আইন-শৃঙ্খলাকে “ভালো ও নিয়ন্ত্রিত” উল্লেখ করে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার পিপিএম (বার),মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান,প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাকসুদ আলম, উপজেলা প্রকৌশলী মোঃ মাইনুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডা. মোঃ সরোয়ার আলম,পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ নিজাম উদ্দিন সাম্স, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল সাদাফ,খাদ্য নিয়ন্ত্রক মোঃ মেজবাহ উদ্দিন,উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ শাহজাহান,ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোহাম্মদ আবু হাসান,শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মী ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন