প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ । ১০:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ডিগ্রি ছাড়া ডাক্তার পরিচয়, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মেহেদি হাসান রিমেল

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অধিদপ্তর জানায়, বাজার তদারকির সময় বিসমিল্লাহ কফি হাউজে খাবারের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বাসি খাবার সংরক্ষণের অভিযোগ প্রমাণিত হয়। প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযোগে মূল্য তালিকা না রাখার কারণে এরাবিয়ান ফুড কর্নারের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া এমবিবিএস ডিগ্রি ছাড়াই নিজেকে ‘ডাক্তার’ পরিচয় দেওয়া এবং সেই পরিচয়ে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে বিসমিল্লাহ মেডিকেল হলের মালিক মো. মামুনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন