প্রকাশের সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ । ৭:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-২ : ধানের শীষের গণসংযোগে ইঞ্জি. শাহনাজ শারমিন

মনিরুল ইসলাম মনির
চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রাপ্ত আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের সহধর্মীনি ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন বলেছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলের নির্বাচন। এই নির্বাচন ঘিরে মানুষের অনেক স্বপ্ন রয়েছে। তাই মানুষ বিএনপিকে ধানের শীষে ভোট গিতে প্রস্তুত হয়ে আছে।
আজ বুধবার দুপুরে মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন ৬নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারণা ও গণসংযোগ শেষে এসব কথা বলেন তিনি।
শাহনাজ শারমিন আরো বলেন, মানুষ দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারে নি। এবারের নির্বাচনে তারা পছন্দের প্রার্থীকে ধানের শীষে ভোট দিবে। আমি আজকে ঘরে ঘরে জনে জনে গিয়ে কথা বলে জানলাম মানুষের মনের কথা। তারা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রস্তুত।
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলম ভান্ডারী, ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম জয়, সিনিয়র সহ-সভাপতি বাদল পাটোয়ারী, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক যুবদল নেতা সজিব পাটোয়ারী, স্বেচ্ছাসেবক দল নেতা লিটন ভুইয়া, বিএনপি নেতা খোরশেদ আলম ও বাচ্চু প্রধান, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন প্রধান প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন