প্রকাশের সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ । ৮:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শিক্ষা প্রতিষ্ঠানে মোমবাতির প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহর গণসংযোগ

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর-৩ আসনে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী বিশিষ্ট  সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণসংযোগ করেছেন।

বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি বেশ কয়েকটি মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে তাঁর ‘চাঁদপুর ও হাইমচর নিয়ে উন্নয়ন ভাবনা’ শিরোনামে লিফলেট বিতরণ করেন।

মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডস্থ দক্ষিণ দাসদী বোরহানুল উলুম আলিম মাদ্রাসা, শাহমাহমুদপুর ইউনিয়নস্থ মান্দারী ফাজিল মাদ্রাসা ও কেতুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার অধ্যক্ষ, সুপারিন্টেন্ডেন্ট এবং শিক্ষক মণ্ডলীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি তাঁদের হাতে ‘চাঁদপুর ও হাইমচর নিয়ে উন্নয়ন ভাবনা’ লিফলেট তুলে দেন। একই সময় শিক্ষার্থীদের মাঝেও এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় তিনি চাঁদপুরকে শুধু ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ নয়, নদীকেন্দ্রিক অর্থনৈতিক অঞ্চল এবং পর্যটনের অপার সম্ভাবনা চাঁদপুর গড়ে তোলার বিষয়ে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন।

এ সময় তাঁকে এসব মাদ্রাসার অধ্যক্ষ এবং সুপারিন্টেন্ডেন্ট মাওলানা নেছার আহমদ মান্দারী, মাওলানা সালেহ আহমদ ও মাওলানা হেলাল উদ্দিনসহ শিক্ষকগণ স্বাগত জানান।

আহসান উল্লাহর সাথে ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি নূরুল আলম মামুন, যুবসেনা সদর উপজেলার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম নিশাত প্রমুখ নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন