প্রকাশের সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ । ১০:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির সাংবাদিক গাজী রহমত উল্লাহ আর নেই

অনলাইন ডেস্ক

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাহাপুর নোয়াবাড়ির বাসিন্দা, সৌদি প্রবাসী আবুল কালামের বড় ভাই এবং এলাকার পরিচিত মুখ সাংবাদিক গাজী রহমত উল্লাহ আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত কয়েক মাস ধরে টনসিলসহ দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন মরহুম।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন