প্রকাশের সময়: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ । ১২:৪৫ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পজিটিভ বায়োটেকের সচেতনতামূলক সভা

মোঃ মাসুদ রানা
চাঁদপুরের শাহরাস্তিতে পজিটিভ বায়োটেক লিমিটেড (Positive Biotech Ltd.) পশু, মৎস্য ও পোলট্রির স্বাস্থ্য ও উৎপাদন শীলতা বৃদ্ধিতে তাদের উদ্ভাবিত বৈজ্ঞানিক পণ্য পজিটিভ প্রোবায়োটিক–এর গুরুত্ব তুলে ধরতে একটি সচেতনতামূলক সভার আয়োজন করা হয় ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) পৌর শহরের ছিকুটিয়া রিভারভিউ রিসোর্টে  এটির আয়োজন করে পজিটিভ বায়োটেক লিমিটেড।সভায় জানানো হয়, জাপানিজ ফর্মুলেশনে তৈরি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডিইউ) মাইক্রোবায়োলজিস্টদের গবেষণায় উন্নত অর্গানিক ও ISO সার্টিফায়েড এই প্রোবায়োটিক গবাদিপশু, মাছ ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা, হজমশক্তি ও উৎপাদনশীলতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ডাঃ মাকসুদ আলম। তিনি বলেন, “বিশ্বব্যাপী অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) এক বড় সংকট। এই প্রেক্ষাপটে অ্যান্টিবায়োটিক ব্যবহারের নিরাপদ ও কার্যকর বিকল্প তৈরি করা সময়ের দাবি। পজিটিভ প্রোবায়োটিক প্রাণিস্বাস্থ্য রক্ষায় প্রাকৃতিক উপায়ে কাজ করে, রোগ প্রতিরোধ বাড়ায় এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করে। খামারিদের খাদ্য ব্যয় কমিয়ে লাভ বাড়াতে এই উদ্ভাবন বিশেষভাবে সহায়ক হবে।” তিনি আরও বলেন, দেশীয় গবেষণা ও প্রযুক্তি দিয়ে তৈরি এমন পণ্য মতস ও পশুপালন খাতকে টেকসই করার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির স্থানীয় সমন্বয়ক ও সাবেক  শাহরাস্তি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দুলাল চন্দ্র ঘোষ। তাঁর সভাপতিত্বে প্রধান বক্তা (Key-Note Speaker) মোঃ আতিকুর রহমান পণ্যের বৈজ্ঞানিক দিক, উপকারিতা ও ব্যবহারের নিয়ম তুলে ধরেন। তিনি বলেন, জাপানিজ প্রযুক্তি ও ডিইউ-এর গবেষণায় উন্নত এই প্রোবায়োটিক পশু ও মৎস্যের স্বাস্থ্যবৃদ্ধি, খাবার হজম এবং উৎপাদনের মান উন্নত করতে অত্যন্ত কার্যকর।
পজিটিভ বায়োটেক লিমিটেড-এর কনসালটেন্ট  এ কে এম ফয়জুর রহমান, পিএইচডি, স্থানীয়ভাবে গবেষণাভিত্তিক প্রোবায়োটিক উৎপাদনের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ ও মৎস্য খাতে বৈপ্লবিক পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেন। কোম্পানির হেড অফ মার্কেটিং কবির আহমেদ পশুপালন শিল্পেপ্রোবায়োটিকের প্রয়োজনীয়তা, বর্তমান বাজারে অ্যান্টিবায়োটিক নির্ভরতা এবং পজিটিভ প্রোবায়োটিকের সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় স্টকহোল্ডার, খামারি, উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।পরে মধ্যাহ্ন ভোজ শেষে উদ্যোক্তাদের মাঝে  উপঢৌকন প্রদান করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন