প্রকাশের সময়: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ । ১২:৪৯ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে উদ্ভূত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সরকারি-বেসরকারি কার্যক্রমকে আরও সমন্বিত ও পরিকল্পিত করার লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাকের যৌথ আয়োজনে এ সভায় স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ, কমিউনিটি প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( ইউএইচএফপিও)  ডা. আকলিমা জাহান
বলেন,জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন সরাসরি জনস্বাস্থ্য ব্যবস্থায় চাপ তৈরি করছে। বাড়ছে ম্যালেরিয়া, ডেঙ্গু, এডিসবাহিত রোগসহ নানা সংক্রামক রোগের ঝুঁকি। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ব্র্যাকসহ উন্নয়ন অংশীদারদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ে যৌথ পরিকল্পনা, মনিটরিং ও সচেতনতা কার্যক্রম বাড়াতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহী রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (সিডিসি)-এর প্রতিনিধি, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যম কর্মী, পরিসংখ্যানবিদ, স্বাস্থ্য পরিদর্শক ও নার্সরা সভায় উপস্থিত ছিলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের  মেডিকেল অফিসার (MODC) ও আরএমও ডা. অচিন্ত্য কুমার চক্রবর্তী।
সভা সঞ্চালনা করেন শাহরাস্তি টিবি কন্ট্রোল প্রোগ্রামের ম্যানেজার আমজাদ হোসেন পলক।
একই সঙ্গে  ব্র্যাকের পক্ষ থেকে তথ্য  উপস্থাপন করেন রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির এবং জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান।
আলোচকগণ তাদের  বক্তব্য বলেন,ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, ঝুঁকি বিশ্লেষণ, দ্রুত রোগ শনাক্তকরণ এবং মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা আরও টেকসই করার বিষয়ে মত দেন তারা।সংশ্লিষ্টরা জানান,ইতমধ্যে ১২ বার  মাইকিং, স্কুল-কলেজে আলোচনা,৩২ টি  উঠান  বৈঠক, ৩ টি ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২ টি CHCP/CHW ট্রেনিং-  ১ টি সরকারি স্টাফ ট্রেনিং সহ গণসচেতনতায় লিফলেট বিতরণের মত কার্যক্রম পরীপালন করা হয়েছে।
ওইসময়  উপস্থিত প্রতিনিধিরা স্থানীয় স্বাস্থ্যঝুঁকি ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরেন।
সভা শেষে জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও কমিউনিটির সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।ওই সময় জনপ্রতিনিধি, শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সেবিকা, সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন