প্রকাশের সময়: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ । ৪:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জের মেয়ে ফারজানা বরিশালের পুলিশ সুপার

অনলাইন ডেস্ক

বরিশাল জেলা পুলিশের ইতিহাসে প্রথম নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে পদোন্নতি পেয়েছেন হাজীগঞ্জ উপজেলা টঙ্গীর পাড় গ্রামের কৃতি সন্তান ফারজানা ইসলাম।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৬৪ জেলায় নতুন এসপি পদায়ন করা হয়। এরমধ্যে চারজন নারীর একজন হলেন ফারজানা। এর আগে বরিশাল জেলায় কোনো নারী এসপি ছিলোনা।

জানা গেছে, তিনি গত বছরের ২১ ডিসেম্বর থেকে রাজশাহী জেলা পুলিশ সুপার হিসেবে কাজ করছেন। এর আগে ঢাকায় পুলিশের বিশেষ শাখা এসবিতে ছিলেন। ২৫তম বিসিএসের এ কর্মকর্তা ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন