গরিব ও অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে “নাজমা মেডিকেয়ার”-এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে কচুয়া উপজেলার কাদলা সোলায়মানিয়া দ্বীনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
জানা যায়, সমাজের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মানবিক লক্ষ্যেই এই ক্যা¤ে াগের চিকিৎসা, প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হবে।
ওইদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ১০০ রোগীদের বিভিন্ন রেডিকেল ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী সোলায়মান, সভাপতি, কাদলা সোলায়মানিয়া দ্বীনিয়া মাদ্রাসা। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষ যেন বিনা খরচে চিকিৎসা সেবা নিতে পারে এই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকায় এ ধরনের ফ্রি চিকিৎসা কার্যক্রম জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত¦পূর্ণ ভূমিকা রাখবে। তাই এলাকার সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করছেন।
সেবা নিতে আসা রোগী আছমা, শাহিদা ও মরিয়ম বলেন, সাধারণ মানুষের জন্য এ ধরনের মানসম্মত চিকিৎসা সেবা খুবই প্রয়োজন। এখানে খুব মনোযোগ সহকারে রোগীদের কথা শোনা হচ্ছে এবং প্রয়োজনীয় ঔষধ দেওয়া হচ্ছে। যত্ন সহকারে চিকিৎসা সেবা পাওয়ায় “নাজমা মেডিকেয়ার” কে ধন্যবাদ জানান। ভবিষ্যতে ও এই ধরনের ফ্রি ক্যাম্প চালু রাখার দাবি জানান তারা।
ফ্রি মেডিকেল ক্যাম্পের সেবা দিতে আসা ডা. সুমাইয়া বিনতে ফরহাদ ও ডাঃ জাহিদুল হক সোহাগ জানান, সমাজের গরিব , অসহায় শিশু ও সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দিয়ে নিশ্চিত করতে নাজমা মেডিকেয়ার” পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়। নারীদের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ মাতৃত্ব এবং শিশু স্বাস্থ্যের উন্নয়নে আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।
অনেক অসহায় মানুষ অর্থের অভাবে সময়মতো চিকিৎসা নিতে পারেন নাতাদের পাশে দাঁড়িয়েছেন “নাজমা মেডিকেয়ার” এর উদ্যোক্তা লন্ডন প্রবাসী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন (টিটু।

নিজস্ব প্রতিনিধি