চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পশ্চিম ফতেপুর ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে রাড়ীকান্দি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা মাঠে কয়েক হাজার কর্মী ও সমর্থকের উপস্থিতিতে সমাবেশটি সম্পন্ন হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মুহাম্মাদ আব্দুল মোবিন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “১৯৭০ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি ছিল-আল-কুরআন ও সুন্নাহ ব্যতিরেকে এদেশে কোনো আইন প্রণয়ন হবে না। কিন্তু পরে প্রতিষ্ঠিত হলো সেকুলারিজম। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশের নারীরা গভীর রাতে বিশেষ প্রয়োজনে বাইরে গেলেও যেন নিরাপদে ঘরে ফিরতে পারে-এমন পরিবেশ সৃষ্টি করা হবে ইনশাআল্লাহ। দুঃশাসন, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে জনগণকে মুক্তি দেওয়া হবে ইনশাআল্লাহ।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক আবুল বাশার দেওয়ান ও উপজেলা সেক্রেটারি মেহেদী হাসান নাজির।
এছাড়াও বক্তব্য রাখেন- ছেংগারচর পৌর জামায়াতে ইসলামী আমীর এইচ. এম. রবিউল আলম, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাসুদ সরকার, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা হোসাইন আহমেদ, মতলব উত্তর যুব জামায়াতে ইসলামী সভাপতি মো. ইসমাইল হোসেন, উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. মাহবুব সরকার ও সেক্রেটারি ইমরান হোসেন প্রমুখ।
সমাবেশের সভাপতিত্ব করেন- পশ্চিম ফতেপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি মাওলানা সোলাইমান এবং সঞ্চালনা করেন রাজিবুল ইসলাম।
অনুষ্ঠানে পশ্চিম ফতেপুর ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

মনিরুল ইসলাম মনির