প্রকাশের সময়: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫ । ৮:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জেলা কওমি সংগঠনের সিরাতুন্নবী মাহফিল ৩০ নভেম্বর

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর জেলা কওমি সংগঠনের উদ্যোগে আগামী ৩০ নভেম্বর ২০২৫, রবিবার বাদ জোহর চাঁদপুর হাসান আলী হাইস্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী মহা সম্মেলন ও সিরাতুন্নবী (সা.) মাহফিল। অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থী, উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

মাহফিলের প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ব্রিটিশ খেদাও আন্দোলনের সিপাহসালার সাইয়্যেদ হোসাইন আহমাদ মাদানী (রহ.)-এর ছোট সাহেবজাদা, আওলাদে রাসুল সাইয়্যেদ আসজাদ মাদানী, দেওবন্দ, ভারত।

অনুষ্ঠানের প্রধান আলোচক রাহমানিয়া আরাবিয়া, মুহাম্মদপুর, ঢাকার শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, এ ছাড়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন—জামিয়াতুন নূর আল-আলামিয়া, চট্টগ্রাম এর আল্লামা ওবাইদুল্লাহ হামযা, রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা নুরুল ইসলাম শরীফ, হাতিয়া।

মাহফিলের সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা কওমি সংগঠন ,সভাপতি মুফতী আবু সাঈদ ।

চাঁদপুর জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা লিয়াকত হোসেন জানিয়েছেন, অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

অনুষ্ঠান সফল করতে ধমপ্রান মুসলমানদের কে দলে দলে যোগদান করার আহ্বান জানিয়েছেন তিনি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন