প্রকাশের সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ । ৬:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে বিজয় দিবসের প্রস্তুতি, আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রস্তুতি, মাসিক আইনশৃঙ্খলা এবং উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা ই-সেন্টারে সভাটি অনুষ্ঠিত হয়।

সভা শুরুতে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা করা হয়। দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় মাসিক আইনশৃঙ্খলা সভা।

সভায় আসন্ন নির্বাচন সামনে রেখে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় বিষয়ে বিশেষ আলোচনা হয়। একই সঙ্গে মাদক, ইভটিজিংসহ সমাজে বিভিন্ন অপরাধ দমনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দেওয়া হয়।

এছাড়াও শব্দদূষণ নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়। বিশেষ করে জমিজমা সংক্রান্ত বিরোধ থানায় না নিয়ে ভূমি অফিসের মাধ্যমে নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করা হয়। সবশেষে উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন। বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার উল্যা পাটোয়ারি, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান, সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, হাজীগঞ্জ পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ চৌধুরী, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন