প্রকাশের সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ । ৬:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবির ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া, মিলাদ, আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর (রবিবার) দুপুরে ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক  বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির জমিদাতা সদস্য এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
তিনি তার  বক্তব্যে বলেন, তোমরা আগামী দিনের জাতির ভবিষ্যত। প্রাথমিক শিক্ষা হচ্ছে মূল ভিত্তি।
প্রাথমিক স্তর শেষ করে তোমরা ৬ষ্ঠ শ্রেনিতে ভর্তি হবে। তোমাদের পড়া লেখার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে হবে। তোমাদের মোবাইল ব্যবহার করা যাবে না। তোমাদের লেখাপড়ার পাশপাশি প্রযুক্তির শিক্ষা সম্পর্কে ধারনা নিতে  হবে। সাধারণ জ্বান অর্জন করতে হবে। লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। সকলকে কারিগরী জ্ঞান জানতে হবে।
তিনি আরো বলেন, আমি আশা করি এসব বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা বাড়বে আগামীতে। শিক্ষার্থীরা হলো প্রতিষ্ঠানের প্রাণ। শিক্ষকরা ক্যাম্পেইন বাড়াতে হবে। তোমরা পাশ করে পাশের জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে  ভর্তি হবে।উক্ত প্রতিষ্ঠানে বিনামূল্যে  স্কুল ড্রেস, উপবৃত্তি প্রদানসহ সকল সুযোগ-সুবিধা দেওয়া হবে । এ এলাকার সকল   প্রতিষ্ঠান গুলোর প্রতিষ্ঠাতা আমার দাদা মরহুম রুশদী সাহেব। উনি এ প্রতিষ্ঠান গুলো প্রতিষ্ঠা করেছেন। তোমাদের বিষয়ে যখনই কোনো মেসেজ আসে, আমি তোমাদের জন্য কিছু করার চেষ্টা করি। পড়ার সাথে সাথে লেখালেখিও করতে হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসীন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. দিদার হোসেন মিজি, সহকারী শিক্ষিকা শামীমা সুলতানা, সহকারী শিক্ষিকা শাহিনা আক্তার, সহকারী শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারী শিক্ষক মো. কবির হোসেন চৌধুরী, জিলানী চিশতী কলেজ অফিস ইনচার্জ সাংবাদিক মো: রানা সরকার, অফিস সহকারী মো: মেহেদী হসান, অফিস সহায়ক হযরত আলীসহ অন্যান্যরা।
শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি এডহক কমিটির জমিদাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন৷

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন