প্রকাশের সময়: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫ । ১০:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইব্রাহিম জুয়েলের উদ্যোগে অসহায়দের মাঝে খাবার বিতরণ

নিজস্ব প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের উদ্যোগে প্রায় দুই শতাধিক গরিব-অসহায় মানুষ, পথচারী ও যানবাহনের শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

১ ডিসেম্বর সোমবার দুপুরে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটস্থ হাফে-ফিরোজা শান্তিনিকেতনের সামনে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। শ্রমিক, দিনমজুর, পথচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে খাবার গ্রহণ করেন।

আয়োজক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং মানবসেবার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের রাজনৈতিক ও মানবিক দায়িত্ব। আমি সকলের কাছে আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা ও দোয়া কামনা করছি। প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হলে বাংলাদেশ সুস্থ থাকবে।’’

স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী এ আয়োজনে অংশগ্রহণ করে মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন