প্রকাশের সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ । ৮:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

এস. এম ইকবাল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা  ও পৌর বিএনপির উদ্যোগে ও উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের নিদের্শনায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু তিনবারের সফল প্রধানমন্ত্রীই নন, তিনি দেশের গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলনে আপোষহীন সাহসী নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত। মানুষের অধিকার,স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতির ইতিহাসে অম্লান থাকবে। আজ তিনি অসুস্থ, আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন সুস্থ হয়ে আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিতে পারেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) বিকালে বাদ আছর ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে উপজেলা বিএনিপর যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. মঞ্জিল হোসেনের সভাপতিত্বে ও পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজীর পরিচালনায় দোয়া পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, ফারুক আহমেদ খান, আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান মফু, পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক  জামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু,  পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী।
আলোচনা শেষে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আনোয়ার মোল্লা দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন