প্রকাশের সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ । ৮:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ড. জালাল উদ্দিনের উদ্যোগে মতলবে খালেদা জিয়ার আরোগ্য কামনায় এতিমদের মাঝে খাবার বিতরণ

মনিরুল ইসলাম মনির
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় চাঁদপুরের মতলব উত্তরে সদকা ও মাদ্রাসা এতিমশিশুদের জন্য খাবার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য তথা চাঁদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ড. মোহাম্মদ জালাল উদ্দিনের বাড়ীতে এই কর্মসূচি পালিত হয়।
দলীয় নেতারা বলেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য চাঁদপুর-২ আসনে ধারাবাহিকভাবে দোয়া, এতিমখানায় খাবার বিতরণ, কোরআনখানি ও বিশেষ প্রার্থনা হয়ে আসছে। যতদিন না তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন, ততদিন এই কর্মসূচি অব্যাহত থাকবে।
মাহফিলে বিশেষ দোয়া করা হয় দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি ও মানুষের কল্যাণের জন্য।
দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা জসিম উদ্দিন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন