প্রকাশের সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫ । ১০:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

‘তরিকতপন্থী সুফিবাদী মানুষ এবার মোমবাতি মার্কায় ভোট দিবে’

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর-৩ আসনে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বড় স্টেশন এলাকায় ব্যাপক  গণসংযোগ করেছেন।

তিনি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীন গণসংযোগ করেন। ৭নং ওয়ার্ডের পাইলট হাউজ, যমুনা রোড, টিলা বাড়ি, ক্লাব রোড, নদীর পাড়ের কান্দি ও রেলওয়ে লোকো কলোনি এলাকায় গণসংযোগ করেন। এসব এলাকার প্রত্যেক ঘরে ঘরে এবং দোকানে নারী-পুরুষের কাছে তিনি আহলে সুন্নাতের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম জানান। তিনি সবার হাতে তাঁর নির্বাচনী প্রচারণার লিফলেট তুলে দেন।

এ সময় এসব এলাকার নারী-পুরুষ সকলে বলেন, আমরা তরিকতপন্থী সুফিবাদী মানুষ। সুফিরা শান্তিপ্রিয় মানুষ। তারা অহিংস চেতনায় বিশ্বাসী। তাই এবার আমরা সংসদ নির্বাচনে তরিকতপন্থী সুফিবাদের মার্কা, সুন্নী মুসলমানদের মার্কা মোমবাতি মার্কায় ভোট দিবো।

মোমবাতির প্রার্থী আহসান উল্লাহর সাথে গণসংযোগে ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর পৌর শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক স্থানীয় ব্যবসায়ী নবির হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন খান, বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ নূরুল আলম মামুন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর সদর উপজেলার সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন