প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ । ৮:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সারাদেশে ইসলামপন্থীদের বিজয় শুরু হয়েছে : শেখ জয়নাল আবেদীন

প্রেস বিজ্ঞপ্তি
 ৬ নং মৈশাদী ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের নির্বাচনী মতবিনিময় ও ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সদর উপজেলার ৬ নং মৈশাদী ইউনিয়নের শাহতলী বাজার সহ বিভিন্ন এলাকায় হাতপাখা মার্কার ব্যাপক গণসংযোগ করেন তিনি। এর পূর্বে তিনি ইউনিয়ন ইসলামী আন্দোলন, সহযোগী সংগঠনের দায়িত্বশীল ও ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা করেন।
মতবিনিময় ও গণসংযোগকালে শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। সাধারণ মানুষও চায় দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসুক। কিন্তু যারা এতদিন প্রয়োজনীয় সংস্কার বাদ দিয়ে নির্বাচনের কথা বলে মুখে ফেনা তুলেছে, আজ তারা নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র করছে। কোন ষড়যন্ত্র নির্বাচনকে বাঁধাগ্রস্ত করতে পারবেনা। দেশের মানুষ ভোটের মাধ্যমে ইসলামকে বিজয় করবে।
তিনি বলেন, সারাদেশে ইসলামপন্থীদের বিজয় শুরু হয়েছে। মানুষ আর দুর্নীতিবাজ চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না। ব্যালটের মাধ্যমে মানুষ দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের জবাব দিবে। আমরা যেখানেই যাচ্ছি, মানুষ পরিবর্তনের কথা বলছে। বিগত দিনে যারা রাষ্ট্র শাসন করেছে তারা ব্যর্থ হয়েছে। তাই পুরনো কাউকে আর নতুনভাবে ক্ষমতায় দেখতে চায় না মানুষ। তিনি বলেন, দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। দুর্নীতি দুঃশাসন রুখতে ইসলামকেই ক্ষমতায় আনবে। দেশের ওলামায়ে কেরাম, পীর-মাশায়েখ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও সচেতন মানুষ ইসলামী শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। তিনি বলেন, আজ আমরা ইসলাম মনা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। একটি কল্যাণ কর দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠনে হাত পাখায় ভোট দিন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডিএম ফয়সাল, ৬ নং মৈশাদী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর খান, সেক্রেটারী ডাক্তার মোঃ বশির খান, জয়েন্ট সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান সরদার প্রমূখ।
এছাড়াও ইসলামী আন্দোলনের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন