প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২ । ১:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফুসকার নামে কি খাচ্ছেন!

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : নারীদের বাইরে খাবারের প্রথম পছন্দ ফুসকা। সেই ফুসকা তৈরি হয় ভিন্ন কারখানায়। কারখানায় সেই কারিগরের হাতের নখ বড় বড় আর সেই নখের ভিতরে যদি ময়লার আবরন থাকে তাহলে তো তাকে ভ্রাম্যমান আদালতে জরিমানা গুনতেই হবে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল এ রকম একটি ফুসকা তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেন।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর শহরের ট্রাক রোডে মা-বাবার দোয়া ফুসকা ফ্যক্টরিতে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ফুসকা তৈরির কারিগর রাশেদ (৩০) এর হাতের নখ বড়, নখের ভিতরে ময়লাসহ হাতে পায়ে ময়লা থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয় নূর হোসেন রুবেল প্রিয় চাঁদপুরকে জানান, ওই ছেলের হাতের নখের ভিতরে ময়লাসহ নোংরা থাকায় তাকে জরিমানা করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন